এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মেডিকেল ভর্তি আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব।
আজ শনিবার (৩ এপ্রিল) বিকেলে মেডিভয়েসকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, ‘রেজাল্ট তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এবার অধিক সংখ্যক প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ায় ফল তৈরির কাজে সহায়তা করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাহের সহায়তা নেয়া হয়েছে। সারাদেশ থেকে পাঠানো শিক্ষার্থীদের উত্তরপত্র স্ক্যানিং করা হয়েছে। সেগুলো ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হচ্ছে। এটিও শেষ পর্যায়ে রয়েছে। আজ রাতের মধ্যেই রেজাল্ট প্রস্তুত করে রাখা হবে। আগামীকাল যে কোনো সময় ফলাফল প্রকাশ করা হবে।’
সূত্রঃ মেডিভয়েজ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন