সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মেডিকেল ভর্তি পরীক্ষার ৩০ দিন আগে থেকে রিভিশনের কৌশল!

🔴মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন গুলো ৯০%+ হয় মুখস্থ নির্ভর। তাই বারবার রিভিশন দেয়ার বিকল্প নেই।

কিন্তু সমস্যা হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা শেষ ১ মাসে এসে সবকিছু সঠিক পরিকল্পনামাফিক করতে পারেনা।

যার কারনে রিভিশনে ঘাটতি থেকে যায় এবং ফলশ্রুতিতে ভর্তি পরীক্ষায় নাম্বার কমে যায়।

তাই মেডিকেল ভর্তি পরীক্ষার ৩০ দিন আগে থেকে আমরা কিভাবে/কোন কৌশলে পড়ব,তাই নিয়ে আলোচনা করব কিছুটা।)

🚩১)ভর্তি পরীক্ষার ১ মাস আগেই পূর্নাঙ্গ রিভিশন শুরু করা উচিত।

রিভিশনের দুইটি পদ্ধতি।

ক)সহজ+বেশি গুরুত্বপূর্ণ লাইন ও টপিক পড়াঃ

তোমরা যে যেখানেই পড়েছ সেখান থেকে নিশ্চয়ই বই দাগিয়ে দেয়া হয়েছে।সেই বই দাগানোতে যেগুলো খুব গুরুত্বপূর্ণ+সহজ টপিক/অধ্যায়/লাইন সেগুলো আগে পড়বে।

কঠিন কিছু দিয়ে পড়া শুরু করবেনা।


খ)কঠিন টপিক/লাইন(যেগুলো বারবার পড়লে মনে থাকেনা+কম গুরুত্বপূর্ণ সেগুলো তারপর পড়বে)

🚩২)রিভিশন শুরু করবে Biology 2nd paper দিয়ে।

তারপর Chemistry 1st & Physics 1st পড়বে।

কারন এই তিনটি পত্র সহজ,বেশি গুরুত্বপূর্ণ এবং পড়লেও মনে থাকে।

তারপর বাকি তিনটা পত্র পড়বে।

🚩৩)ইংরেজি ও সাধারণ জ্ঞান প্রতিদিন মাত্র ১ ঘন্টা অনুশীলন করবে।

প্রতিদিন অনুশীলন না করলে এই দুটি বিষয় ভালো করা যাবেনা।কারন এই দুটি বিষয়ের নির্দিষ্ট বই নেই।

🚩৪)ব্যাখ্যা/বিশ্লেষণ পড়া যাবেনা।শুধু মূল লাইন গুলো পড়বে।

🚩৫)মূল বই এর অনুশীলনীর প্রশ্ন,বিগত বছরের প্রশ্ন, বোর্ড প্রশ্ন এগুলো পড়ে যেতেই হবে।

🚩৬)বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে। এক্সামের আগে অনেকে শুধু পড়েই যায় কিন্তু প্রশ্ন সলভ করেনা।যার কারনে পড়াটা ভালো হয়না।

যারা আমাদের কাছে এক্সাম দিয়েছে/দিচ্ছে তারা প্রায় ৮০০০+ মৌলিক প্রশ্ন মূল বই থেকে সলভ করতে পারছে।যেটা খুবই সময়োপযোগী।কেননা আমাদের প্রতিটি এক্সামেই মার্ক ছিল ৯০/১০০/১২০+ করে এবং প্রতিটি এক্সামেই বই এর সহজ,কঠিন,গুরুত্বপূর্ণ,কম গুরুত্বপূর্ণ সব টপিক থেকেই প্রশ্ন করা হয়েছে।যার কারনে একজন পরীক্ষার্থী ১০০% বই শেষ করতে পেরেছে।

(এক্সাম ব্যাচ সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারবে/আমাদের ফেসবুক গ্রুপেও জানাতে পারবে)

কিন্তু যারা আমাদের কাছে এক্সাম দাও নি,তাদের বলব মূল বই গুলো ভালো করে পড়তে থাকো,প্রতিদিন ইংরেজি ও সাধারণ জ্ঞান প্রেকটিস করো।তাহলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। 

🚩৭)রসায়ন থেকে মাঝে মাঝে ব্যাসিক প্রশ্ন হয়।তাই মুখস্থের পাশাপাশি ব্যাসিক ক্লিয়ার রাখতে হবে।

★আশা করি শেষ এক মাসে পরিকল্পনামাফিক পড়ে তোমরা তোমাদের লক্ষ্যে পৌছে যাবে ইনশাআল্লাহ। 

★এই ৩০ দিন আগে পড়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনামূলক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া হয়েছে।ভিডিওটি দেখে নিলে আরও ভালো জানতে পারবে।

(Nucleus Medi Hacks- Medical admission preparation)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

HSC-21 ব্যাচের পরীক্ষা ডিসেম্বরে!

 পরিস্থিতি স্বাভাবিক হলে ডিসেম্বরের ১ম সপ্তাহে HSC/সমমান পরীক্ষা হবে। পরীক্ষা হবে শুধুমাত্র পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান/গণিত বিষয়ে ( অর্থাৎ ৪র্থ বিষয় বাদ দিয়ে বিজ্ঞানের ৩ টি বিষয়ে)। পরীক্ষার সময় ও মার্ক দুইটাই কমবে। (শর্ট সিলেবাসে হবে এক্সাম). তবে যদি করোনা নিয়ন্ত্রনে না থাকে/এক্সাম না হয় তাহলে আগের পরীক্ষার নাম্বারের ভিত্তিতে হবে ফলাফল। - আজকের প্রেস ব্রিফিং এ শিক্ষামন্ত্রী

মেডিকেল ভর্তিযুদ্ধ ২০২০-২১ সেশনের ফলাফল ঘোষনা আগামীকাল!

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মেডিকেল ভর্তি আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব। আজ শনিবার (৩ এপ্রিল) বিকেলে মেডিভয়েসকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, ‘রেজাল্ট তৈরির কার্যক্রম চলমান রয়েছে।  এবার অধিক সংখ্যক প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ায় ফল তৈরির কাজে সহায়তা করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাহের সহায়তা নেয়া হয়েছে। সারাদেশ থেকে পাঠানো শিক্ষার্থীদের উত্তরপত্র স্ক্যানিং করা হয়েছে। সেগুলো ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হচ্ছে। এটিও শেষ পর্যায়ে রয়েছে। আজ রাতের মধ্যেই রেজাল্ট প্রস্তুত করে রাখা হবে। আগামীকাল যে কোনো সময় ফলাফল প্রকাশ করা হবে।’ সূত্রঃ মেডিভয়েজ

Medical Admission Test General Knowledge Question 2019-20

★সাধারণ জ্ঞান-২০১৯ঃ ১)বাংলাদেশ ১৯৯৭ সালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ২)Laser=Light Amplification by stimulated emission of radiation ৩)বাংলা একাডেমির মূল ভবনের নাম- বর্ধমান হাউজ ৪)বংগবন্ধু পাকিস্তান জেল থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি ফিরে আসে ৫)পদ্মা সেতুর নির্মাতা বাংলাদেশ সরকার(পদ্মা সেতু চালু হওয়ার সাল,পিলার সংখ্যা,স্প্যান সংখ্যা এক কথায় মোটামোটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো পড়তে হবে) ৬)জাতীয় সংসদের স্থপতি লুই আই কান ৭)বংগবন্ধু ৭ই মার্চের ভাষন দেন ১৯৭১ সালে ৮)মুক্তিযুদ্ধের সময় ১১ টি সেক্টর ছিল ৯)চাকা রৌপ্য সভ্যতা/সময়কার সাথে সম্পর্কিত নয় ১০)স্বাধীনতার স্তম্ভ অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে Best Regards- Muhammad Tahammul Wasif Mahir  Mymensingh Medical College,MBBS  CEO & Founder- Nucleus Medi Hacks ❣️ To Admit in our Medical admission preparation Exam Batch Join Facebook Group (Nucleus Medi Hacks). Or Call- 01797432300